Article Info
Published December 13, 2024
Category career

সর্বন বিশ্ববিদ্যালয়ে সফলভাবে পিএইচডি সম্পন্ন

December 13, 2024 career

২০২৪ সালের ১৩ই ডিসেম্বর (২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গােব্দ) আমি সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করলাম!

জঁ পেরাঁ গবেষণাগারে চার বছরের গবেষণার পর, আমি সর্বন বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি থিসিস কমিটির সামনে আমার কাজ সফলভাবে উপস্থাপন করে আমার গবেষণার উৎকর্ষ প্রমাণ করলাম।

এই যাত্রা

এই পিএইচডি (ভঙ্গী নিয়ন্ত্রেণর জন্য ব্যাবহৃত আচরণগত কৌশল এবং স্নায়ুতন্ত্রীয় সার্কিট) ছিল আবিষ্কার, চ্যালেঞ্জ ও বিকাশের এক যাত্রা। জেব্রাফিশের (আঞ্জু মাছ) লার্ভা নিয়ে কাজ শেখা থেকে শুরু করে লাইট-শীট মাইক্রোস্কোপি, পরীক্ষামূলক সেটআপ ডিবাগ করা থেকে টেরাবাইট ইমেজিং ডেটা বিশ্লেষণ — এটা ছিল এক রোলার-কোস্টার যাত্রা।

কৃতজ্ঞতা

আমি কৃতজ্ঞ: - আমার তত্ত্বাবধায়ক ড. ভলকার বর্মুথকে তাঁর নির্দেশনা ও সহায়তার জন্য - আমার থিসিস কমিটিকে তাদের মূল্যবান মতামতের জন্য - সকল ল্যাব সদস্যদের, যারা এই যাত্রাকে স্মরণীয় করে তুলেছেন - আমার পরিবার ও বন্ধুদের তাদের অকুণ্ঠ সমর্থনের জন্য

পিএইচডি থিসিস (এবং সংশ্লিষ্ট প্রিপ্রিন্ট ও প্রকাশনাগুলি) এখন প্রকাশনা বিভাগে পাওয়া যাচ্ছে। এগিয়ে চলি পোস্টডকের পথে!